জোকস

আজকের কৌতুক: ক্লাস সেভেনে বছরের সেরা তিন বছর

ইন্ট্রো: এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন।...

Advertisement

জোকস, ছবি- jokes, ছবি: সংগৃহীত 1107015, 1101596, 1097428ট্যাগ: Koutuk, Jokes

 

জাগো নিউজ ডেস্ক

ক্লাস সেভেনে বছরের সেরা তিন বছর

বাবা: খোকা, ক্লাস এইটে উঠে তোমার কেমন লাগছে?খোকা: খুবই খারাপ, বাবা।বাবা: বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!

Advertisement

****

লেখক অনেক ব্যস্ত

এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তার একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তার ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?ছেলে বললো, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?

****

স্ত্রীকে দেওয়া কথা রাখবে স্বামী

সুলতান বাজার থেকে ক্লান্ত অবস্থায় বাড়িতে এসে দেখলো রান্না হয়নি। তাই রেগে গিয়ে স্ত্রীকে ইচ্ছামতো মার দিলো।বউ রাগ করে পরের দিন গ্রামে সালিশ ডাক দিলো। মাতুব্বর সুলতানের বউকে জিজ্ঞাসা করলো-

Advertisement

মাতুব্বর: তোমার সংসারে কী সমস্যা?বউ: আমি আর তার ভাত খামু না।সুলতান: ঠিক আছে, আমি আমার স্ত্রীর কথা রাখবো। আজ থেকে ভাতের বদলে তাকে চিড়া, মুড়ি, জাউ রান্না করে খাওয়ানো হবে।

কেএসকে