একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে নকিব মুকশির কবিতার বই ‘ঝিনুকধানী’

পাওয়া যাচ্ছে কবি নকিব মুকশির ভিন্নতর নিরীক্ষাধর্মী কবিতার বই ‘ঝিনুকধানী’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ৬ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২৬৫ টাকা। বইটি পেতে অর্ডার করতে পারেন কবির ফেসবুক আইডির ইনবক্সে। ২৩ মে থেকে শুরু হবে ১০ দিনব্যাপী ঈদোৎসব বই বিক্রি।

Advertisement

ঘাসফুল প্রকাশনীর স্বত্বাধিকারী মাহ্দী আনাম বলেন, ‌‘অ্যাফোরিস্টিক বা এপিগ্রামিক পোয়েট্রি এমন সংক্ষিপ্ত কবিতা, যা বাহ্যিকভাবে ছোট হলেও অন্তর্গতভাবে প্রজ্ঞাদীপ্ত ও সিন্ধুবিস্তীর্ণ, যা অ্যাফোরিজমের দার্শনিক ঘনত্ব ও কবিতার শৈল্পিক উপাদান—অলংকার, আঙ্গিক, চিত্রকল্প, ভাষার কারুকাজ, ধ্বনিমাধুর্য কিংবা ছন্দ—একত্রে ধারণ করে এবং এপিগ্রামিকও হতে পারে। এতে থাকে চিন্তার গভীরতা, ভাষার সংহতি, বহুস্তরীয় কাব্যিক ব্যঞ্জনা।’

আরও পড়ুনপ্রকাশিত হলো মেহেদী হাসানের ‘নিঃসঙ্গতার নীল চিঠি’ 

কবি নকিব মুকশি বলেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বরের মাঝামাঝিতে কোনো এক খেয়ালের বশে লিখতে শুরু করি ঝিনুককবিতা, চলে ডিসেম্বর পর্যন্ত। এরপর দীর্ঘ হাইবারনেশনে চলে যাই, আবার সেই ঝিনুক রচনা শুরু করি ২০২৫ সালের জুলাইয়ের শেষদিকে। ছয় শতাধিক ঝিনুককবিতা থেকে ৩৩৪টি কবিতা বাছাই করে এ বইয়ে স্থান দিয়েছি।’

পাঠকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা এতদিন বলে আসছেন, আমার কবিতার ভাষা কঠিন; তারা আশা করি সেই কাঠিন্য পাবেন না এ বইয়ে। দর্শন ও জীবনবোধের অন্যরকম ফ্লেভার পাবেন। এটা অন্যরকম বই বলে মনে করি। বাকিটা আপনি হাতে নিলেই বলতে পারবেন।’

Advertisement

এসইউ