একুশে বইমেলা

ওরাওঁ জনগোষ্ঠী নিয়ে বাংলা একাডেমির বই

বাংলাদেশে ওরাওঁ বৌদ্ধদের সামাজিক-ধর্মীয় সংস্কৃতি নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সোশিও-রিলিজিয়াস কালচার অব ওরাওঁ বুড্ডিস্ট ইন বাংলাদেশ’ নামে গবেষণাধর্মী বইটি। ড. শান্টু বড়ুয়ার লেখা বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি।

Advertisement

২০৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন মফিদুল ইসলাম। চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। বইটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনপাওয়া যাচ্ছে জীবনীগ্রন্থ ‘অশ্বিনীকুমার সরকার’ 

ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। তাদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে। ফলে বইটিতে বাংলাদেশে বসবাসকারী ওরাওঁ বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় রূপান্তরের ওপর আলোকপাত করা হয়েছে।

এমনকি কীভাবে তারা বাঙালি সমাজের মধ্যে তাদের অনন্য জাতিগত পরিচয় এবং সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে, সে বিষয়ও তুলে ধরা হয়েছে।

Advertisement

এসইউ