বাংলাদেশ লোকগবেষণা পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পত্রিকার ভলিউম-১-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত লেখক ও লোকগবেষকরা।
Advertisement
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুমন শিকদার। উদ্বোধন করেন সভাপতি সাইফুল ইসলাম শাহীন। কবি বঙ্গ রাখালের সঞ্চালনায় শুরু হয় প্রতিনিধি ও পর্যবেক্ষকদের অভিব্যক্তি প্রকাশ ও পরামর্শ প্রদান পর্ব।
এ পর্বে আলোচনা করেন আব্দুল্লাহ আল আমিন, শিকদার ওয়ালিউজ্জামান, কমল হাসান, সাইফুল ইসলাম, সৈয়দ জাহিদ হাসান, মোহাইমিনুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. মসিউর রহমান, সুধন্য মণ্ডল, আবুল বাসার তালুকদার, আলী প্রয়াস, আবীর আকাশ, জাহিদ হোসেন বাবু, সরকার হুমায়ুন ও যাহিদ সুবহান।
পার্থ তালুকদারের সঞ্চালনায় আলোচনা করেন উপদেষ্টা সদস্য ড. বিএম রেজাউল করিম, নজমুল হেলাল, চন্দনকৃষ্ণ পাল, ম পানাউল্যাহ, সৈয়দ রবিউল আলম, রাখাল বিশ্বাস, অর্জুন বিশ্বাস প্রমুখ।
Advertisement
আলোচকরা তাদের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কক্সবাজার, রংপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, মেহেরপুর, পাবনা, সিলেট, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মাগুরা, নেত্রকোনা, মানিকগঞ্জ, নোয়াখালী থেকে আগত লেখক ও গবেষকরা মতামত ব্যক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেন। পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময় করেন।
ড. অসীম সাহার সঞ্চালনায় দ্বিতীয় পর্বের শুরুতে বাংলাদেশ লোকগবেষণা পরিষদ পত্রিকার ভলিউম-১-এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সহসভাপতি শামসুল আরেফীন ও সুমন বনিক।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক সুমন শিকদার ভবিষ্যৎ কর্মতৎপরতা ও পরিকল্পনা তুলে ধরেন। সংগীত পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা অর্জুন বিশ্বাস।
এসইউ
Advertisement