লাইফস্টাইল

আর্জেন্টিনার বিখ্যাত খাবার মিলানেসা আ কাবায়ো তৈরি করবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপের কথা উঠলেই সবার আগে মনে আসে আর্জেন্টিনার নাম। তবে ফুটবলের বাইরেও দেশটির মানুষের আরেকটি বড় আবেগ হলো গরুর মাংস। আর্জেন্টিনার খাদ্যসংস্কৃতিতে বিফের গুরুত্ব এতটাই বেশি যে পারিবারিক আয়োজন, বন্ধুদের আড্ডা কিংবা উৎসবে গরুর মাংসের কোনো না কোনো পদ থাকবেই।

Advertisement

বিশেষ করে ছুটির দিনে বারবিকিউ বা ‘আসাদো’ আয়োজন আর্জেন্টিনার একটি জনপ্রিয় সামাজিক ঐতিহ্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সুস্বাদু গরুর মাংস উপভোগ করে থাকেন। 

গরুর মাংসের জনপ্রিয় পদগুলোর মধ্যে মিলানেসা আ কাবায়ো অন্যতম। স্প্যানিশ ভাষায় ‘আ কাবায়ো’ অর্থ ‘ঘোড়ার পিঠে’। ডিমটি যেহেতু মাংসের ওপর বসানো থাকে, তাই এমন নাম দেওয়া হয়েছে।

মচমচে মাংস, নরম ডিম এবং সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই বা সালাদের সমন্বয়ে তৈরি এই খাবারটি আর্জেন্টিনাজুড়ে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে ফুটবল ম্যাচ দেখার আগে পেট ভরে খাওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ মিলানেসা আ কাবায়ো। চাইলে আপনিও বাড়িতে খুব সহজে তৈরি করতে পারেন আর্জেন্টিনার বিখ্যাত এই খাবারটি।

Advertisement

আসুন জেনে নেওয়া কীভাবে মিলানেসা আ কাবায়ো বাড়িতে তৈরি করবেন-

উপকরণ পাতলা গরুর মাংসের টুকরো (টপ রাউন্ড বা সিরলয়েন স্টেক) - ৪টি রসুন বাটা ১ চা চামচ ধনে পাতা কুচি ১ টেবিল চামচ বড় সাইজে আলু ৩টি অরিগানো আধা চা চামচ ময়দা আধা কাপ ডিম ৫টি ব্রেডক্রাম্ব ১ কাপ লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো তেল পরিমাণমতো প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংস পাতলা করে কেটে নিতে হবে। এরপর একটি মিট ম্যালেট দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালোভাবে চ্যাপ্টা করে নিন, যাতে এটি নরম ও সমান হয়। তারপর এতে রসুন বাটা, ধনে পাতা কুচি, অরিগানো, লবণ ও গোলমরিচ মিশিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন, যাতে মাংসের ভেতর স্বাদ ভালোভাবে ঢুকে যায়।অন্যদিকে আলু লম্বা ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার মেরিনেট করা মাংস প্রথমে ময়দায় গড়িয়ে পাতলা আস্তরণ তৈরি করুন। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে নিন। সবশেষে ব্রেডক্রাম্ব ভালোভাবে চেপে মাখিয়ে দিন, যাতে পুরো মাংস ঢেকে যায়।

এবার একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হলে ব্রেডক্রাম্ব মোড়ানো মাংসগুলো দুই পাশেই সোনালি ও মুচমুচে করে ভেজে নিন। প্রতিটি পাশে প্রায় ২-৩ মিনিট ভাজলেই যথেষ্ট। ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

একই সময়ে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে ভেজে নিন আলাদা প্যানে। এরপর ডিম ভেজে নিন এমনভাবে যাতে কুসুম নরম থাকে। পরিবেশনের সময় প্রতিটি ভাজা মাংসের ওপর একটি করে ভাজা ডিম বসিয়ে দিন। পাশে ফ্রেঞ্চ ফ্রাই যোগ করে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

আরও পড়ুন এই গরমের দুপুরে পাতে রাখুন আচারি বেগুন তেল ছাড়া গরুর মাংস রান্না করবেন যেভাবে

এসএকেওয়াই