‘নতুন নাটক, নতুন সময়-মঞ্চে জাগুক মানুষের কথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
Advertisement
বুধবার (১0 জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিল্পকলা একাডেমি। আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালে প্রথমবার মঞ্চায়িত হওয়া নাটকগুলোর মধ্য থেকে নির্বাচিত প্রযোজনাগুলো নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। ৮ দিনের উৎসবে প্রতিদিন একটি করে মোট আটটি নাটক মঞ্চস্থ হবে।
উৎসবের প্রথম দিন মঞ্চে আসবে দিনাজপুর নাট্য সমিতির ‘চোরের নাম চরনদাস’। এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ইয়াং বংহুং থিয়েটারের ‘রিনা পুং’, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্যা ভলতে’, প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’, নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং শব্দ থিয়েটারের ‘দি গ্রেট স্মাগলার’।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকের মঞ্চায়ন শুরু হবে। দর্শকরা টিকিটের মাধ্যমে নাটকগুলো উপভোগ করতে পারবেন। তবে নাটক শুরুর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে আয়োজন করা হবে বাংলা নাটকের গানের বিশেষ অনুষ্ঠান, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
Advertisement
নাট্যোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য একটি কর্মশালা। ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজন: দর্শন, নন্দন ও কৃৎকৌশল’ শীর্ষক এ কর্মশালা আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় নাট্যশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:কথা বলতেও কষ্ট হয়, ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যা জানা গেল আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণার দাবি জয়ের
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ নির্দেশকদের নাট্যপ্রযোজনার দর্শন, নন্দনতত্ত্ব এবং নির্মাণকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
এমএমএফ
Advertisement