আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধ নয় বলে দাবি করছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইরানের করা দাবি বুধবার অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। এই অঞ্চলের বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, আজ রাতেও বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত অব্যাহত রেখেছে।

Advertisement

যুদ্ধ শেষ করার আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে, কৌশলগত এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর পর ইরানের সামরিক কমান্ড বৃহস্পতিবার বলেছে যে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাবে।

বুধবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের আলোচকরা ‌‘বোকা বানাচ্ছে’ বলে অভিযোগ করার পর তাদের ওপর কঠোর আঘাত হানার অঙ্গীকার করেছেন।

তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে খাতাম আল-আনবিয়া কমান্ড বৃহস্পতিবার বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে এবং এই প্রণালি এখন ‘সব ধরনের নৌযানের জন্য সম্পূর্ণ বন্ধ’ থাকবে।

Advertisement

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এবং মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনী জানিয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে যাওয়ার চেষ্টাকারী দুটি জাহাজে হামলা চালানো হয়েছে।

তারা বলেছে, মার্কিন শত্রুর দ্বারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা সতর্ক করছি যে, পারস্য উপসাগর এবং ওমান সাগরে কোনো জাহাজ যেন তার নোঙরখানা ছেড়ে না যায়। হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে দেশের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে, মঙ্গলবার মার্কিন বাহিনী একই এলাকায় বিমান প্রতিরক্ষা, রাডার এবং অন্যান্য স্থাপনায় বোমাবর্ষণ করেছে।

টিটিএন

Advertisement