লাইফস্টাইল

লাঞ্চ বা বিকেলের নাসতায় রাখতে পারেন কাঁচকি মাছের বড়া

মচমচে ও সুস্বাদু কোনো নাসতার খোঁজে থাকলে কাঁচকি মাছের বড়া হতে পারে দারুণ একটি পছন্দ। ছোট এই মাছটি পুষ্টিগুণে ভরপুর, আর মসলা ও পেঁয়াজ-মরিচের সঙ্গে মিশিয়ে বড়া তৈরি করলে স্বাদ হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

Advertisement

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে কিংবা এক কাপ চায়ের সঙ্গী হিসেবে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন সহজে তৈরি এই মুখরোচক পদটি। পরিবারের ছোট-বড় সবাই পছন্দ করবে কাঁচকি মাছের এই ভিন্নধর্মী আয়োজন। রইলো রেসিপি-

উপকরণ কাঁচকি মাছ ২৫০ গ্রাম বেসন ১ কাপ পেঁয়াজ কুচি ২ কাপ হলুদের গুঁড়া ১ চা চামচ মরিচের গুঁড়া ১ চা চামচ জিরার গুঁড়া ১ চা চামচ লেবুর রস ১ টেবিল চামচ ডিম ১ টা কাঁচা মরিচ ২-৩ টা বা স্বাদমতো ধনেপাতা স্বাদমতো লবণ স্বাদমতো আরও পড়ুন গরমে পাতে রাখুন পুষ্টিকর শিং মাছের ঝোল যেভাবে তৈরি করবেন

প্রথমে কাঁচকি মাছ ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিন এবং অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন। ছোট মাছ হওয়ায় এতে সহজেই ময়লা লেগে থাকতে পারে, তাই ধোয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখুন। এরপর মাছের সঙ্গে বাকি সব উপকরণ একত্রে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

আরও পড়ুন অল্পতেই অসাধারণ স্বাদ পেতে রাঁধুন লতি চিংড়ি

এরপর চুলায় একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হলে প্রস্তুত করা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে চপ বা বড়ার মতো আকার দিন। তারপর সেগুলো তেলে ছেড়ে মাঝারি আঁচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

জেএস/