লাইফস্টাইল

পাকা আমের স্মুদি বানাবেন যেভাবে

গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পাকা আমের স্মুদি এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া। মিষ্টি স্বাদ, ঘন টেক্সচার এবং আমের প্রাকৃতিক সুবাসে ভরপুর এই পানীয়টি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ।

Advertisement

খুব অল্প কিছু উপকরণ আর কয়েক মিনিট সময়েই ঘরে তৈরি করা যায় রেস্তোরাঁর মতো ক্রিমি আমের স্মুদি। চলুন জেনে নেওয়া যাক, কিভাবে অল্প সময়ে পাকা আমের স্মুদি বানানো যায়।

উপকরণ পাকা আম ১টি তরল দুধ বা টকদই আধা কাপ মধু বা চিনি স্বাদমতো বরফ কুচি ৩-৪টি আরও পড়ুন গরমে স্বস্তি দেবে লিচুর জুস আরও পড়ুন সবাইকে চমকে দিতে রাঁধতে পারেন কাঁঠালের বিচির ক্ষীর যেভাবে তৈরি করবেন

প্রথমে পাকা আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন এবং ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। এরপর ব্লেন্ডারের জগে আমের টুকরোগুলো দিন। এর সঙ্গে দুধ বা টকদই, স্বাদমতো মধু কিংবা চিনি এবং কিছু বরফ কুচি যোগ করুন।

সব উপকরণ একসঙ্গে ১ থেকে ২ মিনিট ব্লেন্ড করুন, যেন মিশ্রণটি সম্পূর্ণ মসৃণ, ঘন এবং ক্রিমি হয়ে যায়। পছন্দমতো কনসিস্টেন্সি তৈরি হলে স্মুদিটি গ্লাসে ঢেলে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

Advertisement

আরও পড়ুন এখনই উপভোগ করুন পাকা আমের পায়েস টিপস

ঘন স্মুদি পেতে চাইলে আমের টুকরো আগে থেকেই কেটে ফ্রিজে রেখে জমিয়ে নিতে পারেন এবং সেই ফ্রোজেন আম ব্যবহার করতে পারেন। স্বাদ ও সুবাস বাড়ানোর জন্য অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স বা কয়েকটি পুদিনা পাতা যোগ করলেও ভালো লাগে।

জেএস/