দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে আবারও পুরোনো দলে ফিরছেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জীর বৈঠকে সেই জল্পনা আরও তীব্র হয়। তবে বৃহস্পতিবার (১১ জুন) কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এমন কোনো আলোচনাই হয়নি।
Advertisement
তিনি জানান, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর ৪০ বছরের সম্পর্ক। তাদের মধ্যে বিজেপি বিরোধিতার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন যে দল ভেঙে গড়েছিলেন তৃণমূল, এখন সেই কংগ্রেসেই ফিরতে চান মমতা?পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিচ্ছে। বিদ্রোহ ঘোষণা করছেন একের পর এক বিধায়ক-সংসদ সদস্য।
এরই মধ্যে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে। লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সংসদ সদস্য কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন করবেন বলেও দাবি করেন।
Advertisement
একে একে রাজ্যসভার সংসদ সদস্যরা ইস্তফা দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে ইস্তফা দেন প্রকাশচিক বরাইক ও সদ্য এমপি হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও।
আরও পড়ুন কংগ্রেসে ফিরলে মমতাকে ‘বড় পদ’ দেওয়ার প্রস্তাব সোনিয়ার?এরই মধ্যে মমতা ব্যানার্জীর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার কংগ্রেসের দলীয় বৈঠকের দিকে সবার নজর ছিল।
ভেনুগোপাল জানিয়েছেন, এগুলো ভিত্তিহীন গুজব। তৃণমূল ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটিতে জাতীয় বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলাকেএএ/
Advertisement