রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: এনসিপি

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রথম জাতীয় বাজেট দিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাব করেন।

Advertisement

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাজেটটিকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়?

আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’

Advertisement

তিনি জানান, প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।

এনএস/একিউএফ