সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি হাসপাতালে জটিল ও ব্যয়বহুল ছয় ধরনের রোগের চিকিৎসায় ৫০ হাজার টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়।
Advertisement
রোগগুলো হলো- ক্যানসার, কিডনি রোগ (রেনাল ফেইলিওর ইত্যাদি), লিভার সিরোসিস, স্ট্রোক-প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই এককালীন সহায়তা ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্যানসারসহ ছয় রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করা হয়েছে।
Advertisement
এসইউজে/একিউএফ