খেলাধুলা

দেখে নিন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের একাদশ

দীর্ঘ চার বছর পর আবারও উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে স্বাগতিক মেক্সিকো, যাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচেই বেশ শক্তিশালী একাদশ নামিয়েছে দুই দলই।

Advertisement

মেক্সিকোর কোচ আগেই ঘোষণা দিয়েছিলেন অভিজ্ঞ ওচোয়া মাঠের বাইরে রেখেই একাদশ সাজাবেন। ম্যাচের দিনও দেখা গেল সেটিরই বহিঃপ্রকাশ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকান কোচ চিরাচরিত ৪ ডিফেন্ডার বাদ দিয়ে ৩ ডিফেন্ডার এবং ২ জন ফুলব্যাক নিয়ে একাদশ সাজিয়েছেন।

মেক্সিকো একাদশমেক্সিকো একাদশ (৪-৩-৩): রাঙ্গেল, রেয়েস, মোনতেস, ভাসকেজ, গালার্দো, গুতিরেজ, ফিদালগো, লিরা, আলভারাদো, জিমেনেজ, কুইনোনেস।

Advertisement

দক্ষিণ আফ্রিকা একাদশ (৩-৪-৩): উইলিয়ামস, মুদাউ, সিবিসি, এমবোকাজি, ওকোন, মোদিবা, এডামস, সিথোলে, মোকোয়েনা, ফোস্টার, রায়নেরস।

আরআর/আইএইচএস/