মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার পর থেকেই টান টান উত্তেজনা। তুমুল লড়াই। আক্রমণ আর পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে গোলে দুই দলের ফুটবলাররা।
Advertisement
তবে, দক্ষিণ আফ্রিকার চেয়ে মেক্সিকোই আক্রমণে এগিয়ে রয়েছে বেশ। যার ফলশ্রুতিতে ৯ম মিনিটেই গোল আদায় করে নেয় মেক্সিকো। মেক্সিকান তারকা স্ট্রাইকার হুলিয়ান কিনোনেস দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন নিজ দেশকে।
সে সঙ্গে ২০২৬ সালে বিশ্বকাপের ২৩তম আসরের প্রথম গোলদাতার গৌরবও অর্জন করলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা নিজেদের ভুলেই বিপদ ডেকে আনে। বল ফিরে যায় গোলরক্ষক উইলিয়ামসের কাছে। তিনি সহজ একটি পাস দেন সিফো সিথোলেকে। কিন্তু সিথোলের ভারী টাচের সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নেন এরিক লিরা।
Advertisement
যদিও লিরা বল ধরে রাখতে পারেননি। কিন্তু সামনে গড়িয়ে যাওয়া সেই বল দখলে নিতে সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়েন হুলিয়ান কিনোনেস। তিনি ঠান্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে মাটি কামড়ানো দুর্দান্ত এক শটে বল জালে পাঠিয়ে দেন।
এর আগে ৫ম মিনিটেও গোলের সুযোগ পেয়েছিল মেক্সিকো। কিন্তু দক্ষিণ আফ্রিকা গোলরক্ষক অসাধারণ এক সেভ করেন! ডান দিক থেকে ইসরায়েল রেয়েসের জোরালো ক্রস পেয়ে বক্সের ভেতরে অনেকটা ফাঁকায় ছিলেন রাউল হিমেনেজ। প্রথম স্পর্শেই শট নেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনওয়েন উইলিয়ামস দারুণ দক্ষতায় নিচের বাঁ কোণের দিকে যাওয়া বলটি ঠেকিয়ে দেন।
মেক্সিকো একাদশ
হোসে আন্তোনিও রাঙ্গেল (গোলরক্ষক), ইসরায়েল রেয়েস, হোহান ভাসকেস, সেসার মন্তেস (অধিনায়ক), হেসুস গালিয়ার্দো, আলভারো ফিদালগো, মার্সেল রুইস গুতিয়েরেস, রোবের্তো আলভারাদো, এরিক লিরা, হুলিয়ান কিনোনেস, রাউল হিমেনেজ
Advertisement
দক্ষিণ আফ্রিকা একাদশ
রোনওয়েন উইলিয়ামস (গোলরক্ষক ও অধিনায়ক), ম্ফো মবোকাজি, এনকোসিনাথি সিবিসি, ইমলিয়ান ওকন, খুলিসো মুদাউ, অব্রে মোদিবা, জায়ডেন অ্যাডামস, তেবোহো মোকোয়েনা, সিফো সিথোলে, লাইল ফস্টার, ইকরাম রেইনার্স।
আইএইচএস