খেলাধুলা

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন সেনেসি

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরেও লিওনেল স্কালোনির ২৬ জনের স্কোয়াডে যখন জায়গা পাননি তখন অনেক ভেঙে পড়েছিলেন মার্কস সেনেসি। অবশেষে লিওনার্দো বালের্দির ইনজুরিতে কপাল খুললো তার। বিশ্বকাপ শুরুর দিনে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন এই ফুটবলার।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' এ আর্জেন্টিনা তাদের অফিশিয়াল আইডিতে সেনেসির দলে অন্তর্ভুক্তির কথা জানায়।

সেনেসির দলে অন্তর্ভুক্তি আর্জেন্টিনার রক্ষণভাগকে বেশ শক্তিশালী করে তুলবে। কেননা আগে থেকে সেখানে রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো। এই দুই জনের সঙ্গে সেনেসির জুটি প্রতিপক্ষের জন্য বেশ চিন্তার কারণ হয়েই দাঁড়াবে।

আরআর/আইএইচএস

Advertisement