খেলাধুলা

জন্মেছেন এক দেশে, গোল করলেন আরেক দেশের হয়ে

শুনতে অদ্ভুত শোনা গেলেও এটাই সত্যি। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা মেক্সিকোর হুলিয়ান কিনোনেস একটি অনবদ্য রেকর্ডও গড়ে ফেললেন। তিনিই ফুটবল ইতিহাসের একমাত্র গোলদাতা যিনি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অন্য দেশে জন্ম নিয়ে গোল করেছেন আরেকটি দেশের হয়ে।

Advertisement

মূলত কিনোনেসের জন্ম হয়েছিল কলম্বিয়ায়। দেশটির হয়ে বয়সভিত্তিক দলেও খেলেছেন দাপটের সঙ্গে। ২০২৩ সালে কলম্বিয়া জাতীয় দলে সুযোগ না পেয়ে নিজের মত পালটে ফেলেন তিনি।

কেননা, ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি খেলেন মেক্সিকোর শীর্ষ ক্লাব টাইগ্রেস ইউএএনএল-এ। আর সেখান থেকেই ভালোবাসা জন্মে মেক্সিকো নামক দেশটির প্রতি।

পরবর্তী মেক্সিকোর নাগরিকত্ব পেয়ে যান। আর তারপরেই তিনি মেক্সিকোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালে মেক্সিকোর হয়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ২০ ম্যাচে ২ গোল করেছেন সৌদি লিগের ক্লাব আল কাদিশে খেলা এই ফুটবলার।

Advertisement

আরআর/আইএইচএস/