খেলাধুলা

জ্যামে একঘণ্টা বসে থেকে হেঁটেই অনুশীলনে গেল চেক ফুটবলাররা

ট্রাফিক জ্যাম এমন এক জিনিস যা পৃথিবীর সব জায়গাতেই থাকবে এবং সেটি বেশ আলোচনাতেই থাকে সংশ্লিষ্ট দেশে। বিশ্বকাপের আগে মেক্সিকোর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যানজট কমানোর। কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। চেক রিপাবলিকের ফুটবলাররা যানজটে রীতিমত বিরক্ত হয়ে হেঁটেই চলে গেলেন অনুশীলনে।

Advertisement

বুধবার জাপোপান এর প্রধান সড়কে যানজটের আকার ছিল অত্যন্ত ভয়াবহ। যার ভেতর আটকা পড়ে চেক রিপাবলিককে বহনকারী টিম বাস। প্রায় এক ঘণ্টার মত জ্যামেই বসে ছিল চেকিয়া ফুটবলাররা।

জ্যামে আটকে থাকা বাস, প্রাইভেট কার, লরি, ভ্যান সবাই চেষ্টা করছিল যাতে চেকিয়াদের বহনকারী বাস দ্রুত বের হতে পারে। কিন্তু সেটি আর সম্ভব হয়নি।

সবার চেষ্টাকে ব্যর্থ করে নিজেরাই একঘণ্টা অপেক্ষা করে বাস থেকে নেমে হেটেই ট্রেনিং সেন্টার যান চেকিয়া ফুটবলাররা। বিশ্বকাপের ২য় ম্যাচে গুয়াদালাজারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ইউরোপিয়ান দলটি।

Advertisement

আরআর/আইএইচএস/