খেলাধুলা

বাকুনা ভাইদের বিশ্বকাপ স্বপ্ন: ছোট দ্বীপের বড় লড়াই

২০২৬ বিশ্বকাপে যে চারটি নতুন দেশ অংশ নিচ্ছে তাদের একটি কুরাসাও। আয়োতন ও জনসংখ্যার দিক দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশ কুরাসাও। এই দলে আছেন দুই ভাই লিয়ান্দ্রো বাকুনা ও জুনিনহো বাকুনা। কুরাসাওয়ের ছোট দ্বীপ থেকে উঠে আসা বাকুনা ভাইয়েরা ফুটবল বিশ্বে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন। লিয়ান্দ্রো বাকুনা (৩৪) ও জুনিনহো বাকুনা (২৮) দুই সহোদর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে একসঙ্গে খেলবেন। এটি তাদের জন্য শুধু ম্যাচ নয়, পুরো পরিবার ও দ্বীপের স্বপ্নের পূরণ।

Advertisement

নেদারল্যান্ডসের গ্রোনিঙ্গেনে জন্মগ্রহণকারী দুই ভাইয়ের বাবা-মা আফ্রো-কুরাসাওয়ান বংশোদ্ভূত। ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে তাদের বড় হয়ে ওঠা। বড় ভাই লিয়ান্দ্রো স্থানীয় ক্লাব গ্রোনিঙ্গেন থেকে ক্যারিয়ার শুরু করেন। অ্যাস্টন ভিলা, রেঞ্জার্স, বার্মিংহামের মতো ক্লাবে খেলেছেন। এখন তুরস্কের দ্বিতীয় বিভাগের ইগদির এফকে-তে খেলছেন এবং কুরাসাও জাতীয় দলের অধিনায়ক।

ছোট ভাই জুনিনহো গ্রোনিঙ্গেন থেকে উঠে হাডার্সফিল্ড, রেঞ্জার্স, বার্মিংহাম হয়ে এখন ভোলেন্ডামে খেলছেন। দুজনেই নেদারল্যান্ডসের যুব দলে খেললেও পরে কুরাসাওয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লেখান। এই সিদ্ধান্ত তাদের জীবন বদলে দেয়। কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র ১.৫ লাখের মতো। এত ছোট দেশের হয়ে বিশ্বকাপে খেলা তাদের সবচেয়ে বড় অর্জন। কোয়ালিফাইয়ারে জ্যামাইকার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে কুরাসাও।

বিশ্বকাপে বাঁকুনা ভাইয়েরা কেমন জ্বলে ওঠেন সেটাই দেখার।

Advertisement

আরআই/এসকেডি/এএসএম