মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১৮০টি এবং এতে নিহত হয়েছেন ১৮৫ জন, আহত হয়েছেন ৫৫৮ জন। অপরদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে ২৭টি এবং এতে নিহত হয়েছেন ৩৮ জন এবং আহত হয়েছেন ৬৭ জন।
Advertisement
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
শনিবার (১৩ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মে মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত হয়েছেন এবং ১৬৫২ জন আহত হয়েছেন।
এ ছাড়া এই মাসে রেলপথে ৩৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। নৌপথে নিহত হন ১৫ জন এবং আহত হন ১৫ জন, ৭ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৭১ জন নিহত এবং ১৬৯৬ জন আহত হয়েছেন।
Advertisement
এ সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত ও ২১৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ৫ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ১৩ শতাংশ ও আহতের ১৩ দশমিক ২৫ শতাংশ।
এমএমএ/এসএনআর