একুশে বইমেলা

আশিক খাঁনের ‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’র মোড়ক উন্মোচন

জীবনমুখী ও অনুপ্রেরণামূলক গল্পের অনন্য সংকলন নিয়ে হাজির হয়েছেন লেখক আশিক খাঁন। মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তার নতুন বই ‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’। ১০১টি ছোট ছোট রূপক গল্পের সংকলনটি এরই মধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে।

Advertisement

সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, সিনিয়র জেলা জজ মোহাম্মদ আল মামুন, সাংবাদিক হোসাইন সাইফ, সম্পাদক ও গবেষক মানযূর আহমাদ, মুহাম্মদ পাবলিকেশনের প্রকাশক মোহাম্মদ আবদুল্লাহ খান প্রমুখ।

আরও পড়ুন কারাগারে নির্যাতিত হয়ে মুশতাকের মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা

লেখক আশিক খাঁন বলেন, ‌‘আমার লক্ষ্য ছিল ছোট ছোট রূপক গল্পগুলোর মধ্যে জীবনের বড় সত্যগুলো ছড়িয়ে দেওয়া। যেন পাঠক নিজের জীবনযাত্রায় নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পায়। গল্পগুলো শুধু বিনোদনের জন্য নয় বরং জীবনের নানা জটিল পরিস্থিতির সহজ সমাধানের সূত্র খুঁজে পাওয়ার একটি পথ। আশা করি, ১০১টি গল্পের সংকলন পাঠকের মনে আলোর সঞ্চার করবে। তাদের জীবনের সংগ্রামে শক্তি জোগাবে এবং নতুন আশার সূচনা করবে।’

প্রকাশক মোহাম্মদ আবদুল্লাহ খান বলেন, ‘পুরোনো ও নতুন ভাবনার চমৎকার মিশেলে সাজানো বইটি পাঠকদের জ্ঞান, নীতিশিক্ষা এবং পাঠের আনন্দ একসঙ্গে দেবে। একই সঙ্গে এটি জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা জোগাবে।’

Advertisement

আরও পড়ুন লোকগবেষণা পরিষদের বর্ষপূর্তি ও পত্রিকার মোড়ক উন্মোচন

‘গল্পেই লুকানো সাফল্যের সূত্র’ বইটি রকমারি, প্রথমা ও ওয়াফিলাইফসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশের প্রধান প্রধান বইয়ের দোকান ও বিক্রয়কেন্দ্র থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

এসইউ