জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট জনগণের কল্যাণের জন্য নয়; বরং ক্ষমতাসীনদের দলীয় স্বার্থরক্ষার জন্য করা হয়েছে।
Advertisement
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটি কোনো বাজেট নয়, বরং দলীয় লোকজনের সুবিধা নিশ্চিত করার একটি গেজেট। এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজি ও অনিয়মকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।’
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চলছে। দেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হলেও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
Advertisement
ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হলেই দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন, আমাদের দল চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত নয় এবং গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতিফলন প্রস্তাবিত বাজেটে নেই। এ কারণে তিনি বাজেটের সমালোচনা করেন।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
Advertisement
এমআরএএইচ/এমএএইচ/