বিশ্বকাপে আসলে সমর্থকদের নানা রকম উদ্ভট কান্ডের কথা শোনা যায়। ২০২২ বিশ্বকাপে সেনেগালের দর্শকরা খেলোয়াড়দের পরাস্ত করতে জাদুর আশ্রয় নিয়েছিল। ভাগ্যকে পরিবর্তন করার জন্য অনেকে ভিন্ন ভিন্ন পদ্ধতির আশ্রয় নেয়।
Advertisement
এবার তেমনই এক অদ্ভুত কান্ড করে বসলেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। ভাগ্যকে পরিবর্তন করার জন্য নিজের স্ত্রীর পায়জামা সঙ্গে করে নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন এই চেলসির লেফট ব্যাক।
মূলত এই পায়জামা সঙ্গে করে তিনি ইউরো কাপ খেলতে গিয়েছিলেন ২০২৪ সালে। সেবার ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় চ্যাম্পিয়নও হয়েছিল স্পেন। সেটাকেই ধরে রাখতে এবার বিশ্বকাপেও স্ত্রীর সেই পায়জামা লাগেজে করে নিয়ে এসেছেন।
স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে কুকুরেয়া বলেন, ‘আমি কিছু জিনিস সঙ্গে করে নিয়ে এসেছি। কিছু চাবির রিং এনেছি যা আমার সন্তানেরা আমাকে তৈরি করে দিয়েছে। আমি স্ত্রীর একটি পায়জামাও সঙ্গে করে এনেছি যেটা আমাকে ইউরো কাপে সাহায্য করেছিল মনোবল যোগাতে। আমি সেটি স্যুটকেসে সঙ্গে করে এনেছি যদি ভাগ্য পরিবর্তন হয়।’
Advertisement
আরআর/আইএইচএস/