‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফেরা দুই দল স্কটল্যান্ড ও হাইতি। সেই ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্কটল্যান্ডরা।
Advertisement
রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন স্টেডিয়ামে ২৮ মিনিটে জন ম্যাকগিনের গোলে এগিয়ে যায় স্কটিশরা।
ডান প্রান্তে দুর্দান্ত নৈপুণ্য দেখান বেন ডক। তিনি দ্রুত গতিতে গোললাইন পর্যন্ত এগিয়ে গিয়ে সে অ্যাডামসকে বল বাড়িয়ে দেন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন অ্যাডামসের শট গোলরক্ষক।
ফিরতি বলে ফাঁকায় পাওয়া জন ম্যাকগিনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।
Advertisement
স্কটল্যান্ড এগিয়ে থাকলেও হাইতিও চেষ্টা চালিয়েছে এই অর্ধে। স্কটিশদের ৫৮ শতাংশ বল দখলের বিপরীতে ৪২ শতাংশ বল দখলে রাখে হাইতি।
তবে দুই দলই শট নিয়েছে সমান ৬টি করে। তবে স্কটল্যান্ড ৩টি লক্ষ্যে রাখলেও হাইতি রেখেছে মাত্র একটি।
আইএন
Advertisement