ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল -৫ এর আওতাধীন রূপনগর এলাকায় অবৈধ টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে রূপনগর থানায় সোপর্দ করা হয়েছে।
Advertisement
শনিবার (১৩ জুন) ওই দুইজনকে থানায় দেওয়া হয়।
ডিএনসিসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়েবসাইটের দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক শ্রেণির অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে | অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আজ হাতেনাতে এই দুজনকে ধরা হয়েছে এবং তাদেরকে রূপনগর থানায় সোপর্দ করা হয়েছে |
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব হওয়ার পর থেকে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের প্রশ্রয় দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আমার নাম ভাঙিয়ে একটি চক্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেছে | আমার কোনো আত্মীয়-স্বজন কিংবা আমার কোনো লোক এর সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, যদি কেউ আমার নাম নিয়ে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের সঙ্গে জড়িত অভিযোগ আসে, তাহলে তাদেরকে ধরে আইনের আওতায় আনবেন।
Advertisement
এমএমএ/এসএনআর