বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই আরও একটি সুখবর পেল বাংলাদেশ দল। টাইগারদের জন্য দুই কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই অর্থ পুরস্কার দেওয়া হবে।
Advertisement
মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটান মেহেদী হাসান মিরাজরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে সিরিজ।
ফলে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর কীর্তি গড়েছে বাংলাদেশ। সেই অর্জনের পরপরই আসে পুরস্কারের ঘোষণা।
তবে বাংলাদেশের সামনে এখন আরও বড় একটি লক্ষ্য। রোববার সিরিজের শেষ ম্যাচে জিততে পারলে এশিয়ার প্রথম দল হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার ইতিহাস গড়বে টাইগাররা।
Advertisement
এসকেডি/আইএইচএস