বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জে দায়ের করা মানহানি মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজা আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন।
Advertisement
রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার।
তবে দুপুর পৌনে ৩টা নাগাদ তিনি আদালতে প্রবেশ করেননি। এদিকে সিরাজগঞ্জ আদালতে তার আত্মসমর্পণ ঘিরে আদালত পাড়ায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এর আগে ১৭ মে দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আমির হামজাকে আদালতে আত্মসমর্পণ নির্দেশ দেন।
Advertisement
আদালত ও মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করায় গত ২ এপ্রিল কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এতে গত ১৭ মে আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। পরে বিচারক আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এম এ মালেক/কেএইচকে/এমএস
Advertisement