আইন-আদালত

টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়ন করতে রুল জারি

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ২০২০ সালে প্রণয়ন করা ‘টেলিমেডিসিন গাইডলাইন’ প্রতিটি জেলা ও উপজেলায় বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Advertisement

একটি প্রতিষ্ঠান ও চার চিকিৎসকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সম্প্রতি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

রোববার (১৪ জুন) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ফার্মেসি কাউন্সিলের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ৬৪ জেলা প্রশাসক, ৬৪ জেলা সিভিল সার্জন ও ৬৪ জেলা ড্রাগ সুপারিনটেন্ডেন্টকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন নারী-শিশু মামলা নিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু

আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে ব্যারিস্টার আরিফ ছাড়াও ছিলেন আইনজীবী মো. আব্দুস সালাম রিংকু, মো. তানভীর হাসান রিয়াদ ও আব্দুর রশীদ চৌধুরী।

রিট করেন বিপিডিএ হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম এবং চিকিৎসক মো. তাওহিদুল ইসলাম, মো. মুরাদুন্নবী, শামীমা আক্তার ও মান্না চক্রবর্তী মুন।

ব্যারিস্টার আরিফ জানান, গত ৭ জুন হাইকোর্ট এ রুল জারি করেন। টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়ন হলে অপচিকিৎসা এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ হবে।

এফএইচ/একিউএফ

Advertisement