জাতীয়

সরকারি চাকরিতে ঘুসবাণিজ্য হয়, তাদের বেতন বাড়ছে

সরকারি চাকরিতে নিয়োগবাণিজ্য ও ঘুসবাণিজ্য হয়, তাদের বেতন বাড়ছে। অথচ বেসরকারি খাতের জন্য বাজেটে কোনো নির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের এমপি মারদিয়া মমতাজ।

Advertisement

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, উত্তপ্ত সংসদ

মারদিয়া মমতাজ বলেন, সংস্কার প্রস্তাব ছাড়াই এবারের বাজেট দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অবাস্তব আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সরকারের হাতে কি এমন আলাদিনের চেরাগ আছে যে এ বাজেট বাস্তবায়িত হবে? সমস্যা বরাদ্দে না, সক্ষমতার।

আরও পড়ুন বেনজীর আহমেদকে কি ফেরানো সম্ভব, কী বলছে দুই দেশের চুক্তি

তিনি বলেন, গতকাল একজন মা ফোন করে বলেন, প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি। অথচ বেসরকারি খাতের জন্য বাজেটে কোনো নির্দেশনা নেই। সরকারি চাকরিতে নিয়োগবাণিজ্য ও ঘুসবাণিজ্য হয়, তাদের বেতন বাড়ছে। কওমি শিক্ষা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নেই।

Advertisement

এমওএস/কেএসআর