খেলাধুলা

হেরে গিয়ে তুরস্ক কোচ বললেন, ‘অস্ট্রেলিয়ানরা বেশি লম্বা’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম অঘটন বলা যায় ইউরোপিয়ান জায়ান্ট তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২-০ গোলের জয়। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি অস্ট্রেলিয়ার সঙ্গে সব দিক থেকে এগিয়ে থাকলেও আসল কাজ গোল করাতেই ছিল পিছিয়ে। তুর্কি কোচ ম্যাচ হেরে অজি ফুটবলারদের অতিরিক্ত উচ্চতা ও নিজেদের ভাগ্যকেই দুষছেন।

Advertisement

তুরস্কের ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো মনতেয়ার মতে, অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডার অনেক বেশি লম্বা ছিল। যাদের সবারই উচ্চতা ১.৯০ মিটারের বেশি। আলেহান্দ্রো চিরকাতি (১.৯১মিটার), হ্যারি সোটার (১.৯৮মিটার) এবং ক্যামেরুন বারগেস (১.৯৪মিটার)।

ম্যাচ হেরে এই কোচ বলেন, ‘আজকে সবকিছুই ভুল হচ্ছিল আমাদের এবং সবকিছুই অস্ট্রেলিয়ার পক্ষে হয়েছে। এটাই ফুটবল। আমাদের পায়ে বেশি সময় বল ছিল। কিন্তু ফুটবলে এসবের কোনো মূল্য নেই।’

ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল তুরস্ক। সে সম্পর্কে কোচ বলেন, ‘আমরা কয়েকবারই গোল করার খুব কাছে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তাদের রক্ষণভাগ বেশি শক্তিশালী ছিল এবং তারা সবাই অনেক লম্বা। এমন লম্বা ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতা করাটা অনেক কঠিন।’

Advertisement

আরআর/এমএমআর