শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
Advertisement
শেষ ম্যাচে ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কোনোলি। আর ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।
ওপেনিংয়ে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৪৯ রান করেন কোনোলি। ১৩৪ বলের ইনিংসে ১৩ চার ও ৬টা ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজে সর্বোচ্চ রানের পুরস্কারও জিতেছেন তিনি।
এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ২ ফিফটিতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। এছাড়া বল হাতে নিয়েছেন ২ উইকেট।
Advertisement
এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন দুজন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তার হাতে উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি।
৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।
এসকেডি/এমএমআর
Advertisement