চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় সিকান্দার আলী (৪০) নামে এক কারবারিকে আটক করা হয়েছে।
Advertisement
রোববার (১৪ জুন) বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রোববার সকাল ৮টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অবস্থান নেয়। এ সময় গ্রামের কাশেম মণ্ডলের ছেলে সিকান্দার আলী মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে বিভিন্ন সাইজের ৮টি সোনারবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।
Advertisement
এ ছাড়া অভিযানে সোনার চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হুসাইন মালিক/কেএইচকে/এমএস
Advertisement