খেলাধুলা

আমাদের বিপক্ষে ব্রাজিলই বেশি হারানোর ভয়ে থাকবে: হাইতি কোচ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেললেও স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় হাইতি। অন্যদিকে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। যেখানে হাইতির কোচ মনে করেন, তাদের বিপক্ষে ব্রাজিলেরই হারানোর ভয় বেশি থাকবে৷

Advertisement

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে হাইতির ফ্রেঞ্চ কোচ সেবাস্তিয়ান মিনিয়ে বলেন, ‘আমি বলতে পারি আমাদের বিপক্ষে আমাদের থেকেও তারা বেশি কিছু হারানোর ভয়ে থাকবে। আমাদের খেলোয়াড়রা আসলে কতটা ভাগ্যবান, তারা এমন এক মুহূর্তে খেলতে নামবে। দলের খেলোয়াড়দের সাথে এই মুহূর্ত ভাগাভাগি করে নেওয়াটা গর্বের। আশা করছি পরের ম্যাচেও এমনটা ধরে রাখবে তারা। আমরা হার মানবো না, এবং পরের ম্যাচে আরো ভালো গল্প লেখার চেষ্টা করবো।’

ব্রাজিলের বিপক্ষে লড়াইটা সহজ হবে না এটাও মানছেন সেবাস্তিয়ান। তিনি বলেন, ‘আমাদেরকে পাহাড় টপকাতে হবে ব্রাজিলের বিপক্ষে। আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি। আমরাও তাদেরকে চ্যালেঞ্জ দিব। এটা হতে যাচ্ছে মর্যাদার লড়াই। আমাদের কিছু গোল করতে হবে, যাতে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকে।’

এছাড়া, মরক্কোর বিপক্ষে ম্যাচটি বেশ ভালোভাবেই এনালাইসিস করবেন বলেও জানান এই ফ্রেঞ্চ কোচ। বিশ্বকাপে দীর্ঘদিন পর খেলতে এসে ইউরোপীয় দলের বিপক্ষে ভালো খেললেও ব্রাজিলের বিপক্ষে কেমন করে, সেটিই দেখার বিষয়। শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

Advertisement

আরআর/এমএমআর