রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (১৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১৩ জুন) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. কবির (২৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. আমির হোসেন (৩২), সফি কামাল শোভন (৪০), জলিল মিয়া (৪৮), ইসমাইল (২৬), মৌসুমি (২৭), সিয়াম (২৩), মনোয়ার মিয়া (৩৬), জিসান (২০), ইউনুছ মোল্লা (৫০) ও সিয়াম (২২)।
Advertisement
মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১৩ জুন) মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন—মো. সাঈদ (২৫), মো. রাব্বি (২৫), মিজান উদ্দিন আহমেদ স্বাধীন (২২), রফিকুল ইসলাম সজীব (২৮), আবু বক্কর সিদ্দিক হৃদয় (৩৬), রমজান আলী বিদ্যুৎ (১৯), মিরাজ (১৯), জসিম (১৯), আলমগীর (২৩), আকাশ (২২), হিমু (২৬), আল আমিন (১৯), মো. রফি (২৫), নিজাম (২৩), আব্দুর করিম (৩০), নজরুল ইসলাম (৪৫) ও খাইরুল (৩৯)।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি নিয়াজ মেহেদী।
কেআর/এমএমকে
Advertisement