প্রবাসে বাংলাদেশি ও মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাদের জন্য ঢাকা ট্রেডার্সের লোগো সংবলিত জার্সি দেওয়ায় প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের নাগরিক, বাবুল হোসেনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপ ভলিবল টুর্নামেন্টের ম্যানেজার এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
Advertisement
খেলোয়াড়রা বলেন, খেলাধুলা মানুষের মাঝে সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এমন একটি সুন্দর আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাবুল হোসেন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তার এই উদ্যোগ শুধু খেলাধুলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং প্রবাসে অবস্থানরত খেলোয়াড়দের প্রতি আন্তরিক দায়িত্ববোধ ও উৎসাহেরও প্রতিফলন।
তারা আরও বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি ও মালদ্বীপের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে জার্সি স্পন্সর করার মাধ্যমে বাবুল হোসেন খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করেছেন এবং তাদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করেছেন।
Advertisement
একজন বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে ক্রীড়াঙ্গনের প্রতি তার এমন ইতিবাচক অবদান অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
খেলোয়াড় বাবুল হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-সমৃদ্ধি এবং ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও তিনি খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এভাবেই অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন।
খেলাধুলার উন্নয়ন, তরুণদের অনুপ্রেরণা এবং প্রবাসী সমাজে সৌহার্দ্য বৃদ্ধিতে আপনার এই মহৎ অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এমআরএম
Advertisement