লাইফস্টাইল

ভাত-টক দইয়ের হেয়ার প্যাকে বদলে যাবে চুলের লুক

বর্তমান সময়ে চুল পড়া, রুক্ষতা, ফ্রিজি ভাব এবং উজ্জ্বলতা হারানোর সমস্যা প্রায় সবার মধ্যেই দেখা যায়। দূষণ, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং রাসায়নিকযুক্ত পণ্যের ব্যবহারে চুলের স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করে হয়। তাই অনেকেই এখন প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানের দিকে ঝুঁকছেন। এমনই একটি সহজ ও কার্যকর উপায় হলো সেদ্ধ ভাত ও টক দইয়ের হেয়ার প্যাক, যা চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

Advertisement

যেকারণে ব্যবহার করবেন এই হেয়ার প্যাক

সেদ্ধ ভাত ও টক দই সাধারণ উপাদানই চুলের জন্য অত্যন্ত উপকারী। সেদ্ধ ভাতে থাকে কার্বোহাইড্রেট, কিছু ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড, যা চুলের গঠন মজবুত করতে সাহায্য করে। অন্যদিকে টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক, ল্যাকটিক অ্যাসিড ও প্রোটিন, যা স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং চুলে প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনে। এই দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে চুলে আসুন জেনে নেওয়া কী কী উপকার পাওয়া যায়-

চুলের শুষ্কতা ও রুক্ষতা কমায়

যাদের চুল খুব শুষ্ক, প্রাণহীন বা উজ্জ্বলতা হারিয়েছে, তাদের জন্য এই হেয়ার প্যাক খুব কার্যকর। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে ভেতর থেকে হাইড্রেট করে। নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতা কমে যায় এবং চুল দেখতে অনেক বেশি স্বাস্থ্যকর লাগে।

খুশকি দূর করতে সাহায্য করে

খুশকি বা ড্যান্ড্রফ অনেকের জন্য একটি বিরক্তিকর সমস্যা। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকে জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর করতে সাহায্য করে। এতে স্ক্যাল্প পরিষ্কার থাকে এবং খুশকির সমস্যা ধীরে ধীরে কমে আসে। পরিষ্কার স্ক্যাল্প মানেই সুস্থ চুলের ভিত্তি।

Advertisement

চুল পড়া কমাতে সাহায্য করে

চুল পড়ার অন্যতম কারণ হলো দুর্বল হেয়ার রুট। সেদ্ধ ভাত ও দইয়ের মধ্যে থাকা পুষ্টিগুণ চুলের ফলিকলকে শক্তিশালী করতে সাহায্য করে। এতে চুলের গোড়া মজবুত হয় এবং অতিরিক্ত চুল পড়া কমে আসে। দীর্ঘমেয়াদে এটি চুলকে ঘন ও শক্তিশালী করতে সহায়তা করে।

আরও পড়ুন মুখ ফোলাভাব কমাতে ব্যবহার করুন হলুদের বরফ   ফ্রিজি ও জট বাঁধা চুলের সমাধান

ফ্রিজি চুল বা সহজে জট পাকানো চুল অনেকের জন্য বড় সমস্যা। এই হেয়ার প্যাক চুলের শুষ্কতা কমিয়ে চুলকে মসৃণ করে তোলে। ফলে চুল সহজে আঁচড়ানো যায় এবং চুলে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। এটি চুলকে আরও নরম করে।

আরও পড়ুন সারারাতের স্লিপিং মাস্কেই মিলতে পারে সতেজতা যেভাবে তৈরি করে ব্যবহার করবেন

এই হেয়ার প্যাক তৈরি করা খুবই সহজ এবং ঘরেই করা যায়।আধা কাপ সেদ্ধ ভাত, ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ নারিকেল তেল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার পুরো চুলে ও স্ক্যাল্পে ভালো ভাবে লাগিয়ে নিন। হালকা হাতে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং প্যাকটি ভালোভাবে কাজ করে।

এবার ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুল ধীরে ধীরে নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

Advertisement

সুন্দর চুল পেতে সবসময় দামি প্রসাধনী দরকার হয় না। সঠিক যত্ন ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই চুলকে সুস্থ রাখা সম্ভব। সেদ্ধ ভাত ও টক দইয়ের নিয়মিত ব্যবহারে আপনি নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন।

সূত্র: বি বিউটিফুল, ওনলি মাই হেলথ, এনডিটিভি

এসএকেওয়াই