খেলাধুলা

বায়ার্নে যোগ দিচ্ছেন ব্রাজিলের বিপক্ষে গোল করা সেই মরক্কোর ফুটবলার!

মরক্কোর তারকা ফুটবলার ইসমাইল সাইবারিকে দলে ভেড়াতে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সাইবারির দল বদল নিয়ে দুই সপ্তাহ আগে প্রকাশিত খবরের পর অবশেষে ৫৫ মিলিয়ন ইউরোর মোট ট্রান্সফার ফিতে সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব।

Advertisement

মরক্কো জাতীয় দলের ২৫ বছর বয়সী এই ফুটবলার মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও খেলতে পারেন রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার কিংবা সেন্টার ফরোয়ার্ড হিসেবেও। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে মরক্কোর হয়ে গুরুত্বপূর্ণ গোলটি তিনিই করেছিলেন।

জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক পোস্টে এই ট্রান্সফার নিশ্চিত করে লিখেছেন, ‘হিয়ার উই গো! মরক্কোর তারকা ইসমাইল সাইবারিকে দলে নিতে ৫৫ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন করেছে বায়ার্ন মিউনিখ।‘

রোমানোর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাইবারি সেখানেই বায়ার্নের হয়ে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তার বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হবে।

Advertisement

চলতি মৌসুমে ডাচ লিগের ক্লাব পিএসভি আইন্দহোভেনের জার্সিতে তিনি ২৭টি ম্যাচ খেলে করেছেন ১৫টি গোল এবং ৭টি এসিস্ট। উল্লেখ্য বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই তাকে দলে নেওয়ার ব্যাপারে কার্যক্রম শুরু করেছিলো বায়ার্ন মিউনিখ।

এমএআর/আইএন