ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে আনন্দ শোভাযাত্রা হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক আর্জেন্টিনার সমর্থকরা অংশ নেন।
Advertisement
সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বোরহানউদ্দিন ডাকবাংলোর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে থানা মোড়, উপজেলা রোড ও খেয়াঘাট ব্রিজ এলাকা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত শোভাযাত্রায় সমর্থকরা কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেল এবং কেউ কেউ পিকআপ ভ্যানে করে অংশ গ্রহণ করেন।
এর আগে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে বোরহানউদ্দিন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের থেকে সমর্থকরা প্রিয় তারকার ছবি, আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে।
এসময় মো. বিল্লাল, মো. ইউসুফ হোসেন ও মো. ফয়েজসহ একাধিক সমর্থকরা বলেন, এবারের বিশ্বকাপ জয়ী হওয়ার ক্ষমতা আছে শুধু আর্জেন্টিনা দলের। তারা ২০২৬-এর ফিফা বিশ্বকাপ জয় করে চতুর্থবার মতো চ্যাম্পিয়ান হবে। এসময় প্রথম ম্যাচ ভালো না খেলায় ব্রাজিল ভক্তদের প্রতি গভীর শোভ প্রকাশ করেন তারা।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/এএইচ/এএসএম