আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাবার কোলে থাকা অবস্থায় ৩ বছরের শিশুকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

নিহত শিশুটির নাম রায়ান আবু আল-আজিন। রোববার (১৪ জুন) বিকেলে দেইর আল-বালাহ গভর্নরেটের ওয়াদি আল-সালকা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সে। ঘটনার সময় বাহা তার ছেলে রায়ানকে কোলে নিয়ে পরিবারের কৃষিখামারের দিকে যাচ্ছিলেন। তারা এমন একটি এলাকায় অবস্থান করছিলেন, যা তথাকথিত ‘হলুদ রেখা’র বাইরে ও সরাসরি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণাধীন নয়।

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার আগেই জেনেভায় ট্রাম্প

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাম্পের এই সফর ঘিরে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে আগ্রহ।

হরমুজ প্রণালিতে ‘ফি’ নাকি ‘টোলমুক্ত’ যাত্রা, মতপার্থক্য স্পষ্ট

যুদ্ধ বন্ধে ইরান-মার্কিন সমঝোতার দিনেই হরমুজ প্রণালি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বৈশ্বিক তেল বাণিজ্যের ২০ শতাংশ সম্পন্ন হওয়া এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ফি আরোপ করা হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এমন ইঙ্গিত দিয়েছেন। তবে, টোলমুক্ত নিরাপদ জাহাজ চলাচলের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি স্টল বন্ধ করলো ফ্রান্স, ক্ষুব্ধ তেল আবিব

Advertisement

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনীতে ইসরায়েলের ১২টি প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।

ককরোচ পার্টির প্রধান অভিজিৎকে মারধর, ভিডিও ভাইরাল

ভারতের জয়পুরে বিক্ষোভ কর্মসূচির সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার পুলিশ জানিয়েছে, সমর্থকদের কাঁধে চড়ে বিক্ষোভস্থলে পৌঁছানোর সময় কয়েকজন যুবক তাকে চড় মারে বলে অভিযোগ রয়েছে।

শুভেন্দুর অনুষ্ঠানে মমতার ভাইয়ের স্ত্রী ও কলকাতার সাবেক মেয়র

পশ্চিমবঙ্গে সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে লোকসভার সদস্যরাও প্রকাশ্যে দলের বিরোধিতা করছেন। অনেকে তো আবার দল ছেড়ে নতুন পার্টিতে যোগ দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে দেখা গেলো সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের স্ত্রী কাজরী ব্যানার্জী ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমকে।

বৈশ্বিক উত্তেজনা কমাতে ‘অভিন্ন সমাধান’ খুঁজবে শিল্পোন্নত ৭ দেশ

ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর বার্ষিক সম্মেলন আজ শুরু হবে। সদস্য দেশগুলোর নেতারা তিন দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন। এরই মধ্যে সবার আগে ফ্রান্সে গিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

তাজমহল এখন আরও কাছে

ভারতের নতুন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত এই বিমানবন্দর চালু হওয়ায় বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ তাজমহলে পৌঁছানো এখন আরও সহজ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রকে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের গ্যারান্টি দিতে হবে: ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত অবসানে আলোচিত চুক্তির অংশ হিসেবে ইসরায়েল যাতে লেবাননে আর হামলা না চালায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি দিতে হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, কাউকেই বিশ্বাস করে না।

দেশের ম্যাচ না দেখে প্রেমিকার অনুষ্ঠানে ট্রুডো, ব্যাপক সমালোচনা

চলমান ফুটবল বিশ্বকাপে নিজ দেশের প্রথম ম্যাচের বদলে প্রেমিকা পপ সুপারস্টার কেটি পেরির পারফর্ম্যান্স দেখতে গিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, প্রেমিকে দায়িত্ব পালন করাটাও কম গুরুত্বপূর্ণ নয়।

এসএএইচ