খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের শুরুর একাদশে নেই ইয়ামাল

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত দশটায় আটলান্টার মার্সিডিজ-বেন্‌জ স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে শিরোপাপ্রত্যাশী স্পেন ও বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দে।

Advertisement

২০১০ এর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে স্বাভাবিকভাবেই প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দের বিপক্ষে ফেবারিট ধরা হচ্ছে। ২০২৪ এর ইউরো চ্যাম্পিয়ন কোচ দে লা ফুয়েন্তের অধীনে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামছে।

খেলাটিকে কেন্দ্র করে দুই দলই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে। ৪-৩-৩ ফরমেশনে স্পেনের শুরুর একাদশে চোটের কারণে রাখা হয়নি লামিনে ইয়ামালকে। বদলি হিসেবে নামানো হবে কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ৪-২-৩-১ ফরমেশনে একাদশ সাজিয়েছে কেপ ভার্দে।,

Advertisement

স্পেন একাদশ

উনাই সাইমন, মার্কোস লরেন্তে, আয়মেরিক লাপোর্তে, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া, ফ্যাবিয়ান রুইজ, গাভি, রদ্রি, পেদ্রি, ফেরান তোরেস এবং মাইকেল ওয়ারজাবাল কেপ ভার্দে একাদশ

ভজিনহা, ডিনেই বর্গেস, পিকো লোপেজ, সিডনি লোপেজ কাবরাল, স্টিভেন মোরেইরা, কেভিন পিনা, জোভানে কাবরাল, জামিরো মন্তেইরো, লারোস দুয়ার্তে, দালিওন লিভারমেন্তো এবং রায়ান মেন্ডেস।

এমএআর/আইএন

Advertisement