খেলাধুলা

৫ গোল খাওয়ায় বিশ্বকাপের শুরুতেই বরখাস্ত কোচ

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচটি ভালো হয়নি আফ্রিকান জায়ান্ট তিউনিসিয়ার। ইউরোপিয়ান পরাশক্তি সুইডেনের বিপক্ষে তারা ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে।

Advertisement

টুর্নামেন্ট থেকে বিদায় একপ্রকার নিশ্চিত বলা যায়, কেননা এবারের বিশ্বকাপে গোল ব্যবধান অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এই ম্যাচে ভরাডুবির পরেই কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করলো তিউনিসিয়ার ফুটবল ফেডারেশন।

৫৪ বছর বয়সী এই কোচকে চলতি বছরের জানুয়ারি মাসে নিয়োগ দেয় তিউনিসিয়া। কিন্তু ছয় মাস না যেতেই বিশ্বকাপের মাঝপথে তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের বিপক্ষেও ৫-০ গোলের ব্যবধানে হেরেছিল তিউনিসিয়া। এই কোচ এর আগে আইভরি কোস্ট, নটিংহ্যাম ফরেস্ট, কার্ডিফ সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বদলি হিসেবে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন তিউনিসিয়ার সহকারী কোচ।

Advertisement

আরআর/এমএমআর