নোয়াখালীর হাতিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে প্রত্যাহার হওয়া জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক)) খোরশেদ আলমের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তবে বিষয়টি তদন্তনাধীন থাকায় কোনো মন্তব্য করা যাচ্ছে না।
Advertisement
এর আগে শনিবার (১৩ জুন) ধর্ষণের ঘটনার বিস্তারিত বিবরণসহ ভুক্তভোগী কিশোরী (১২) ও তার মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ পরিদর্শক খোরশেদ আলমকে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনের সংযুক্ত করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ১২ বছরের ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ পরিদর্শক খোরশেদ আলম। গত কয়েকমাস আগে এ ঘটনা ঘটলেও ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে এর কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। পরে ভিডিও ভাইরালের পর প্রশাসনের টনক নড়ে।
ইকবাল হোসেন মজনু/এনএইচআর/এএসএম
Advertisement