ডিএমপির কাউন্টার টেরোরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শেখ রাজীবুল হাসানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।
Advertisement
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মজনুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কাউন্টার টেরোরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত) শেখ রাজীবুল হাসানকে ২০২৫ সালের ৩১ আগস্ট জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ এতদ্বারা প্রত্যাহার করা হলো। তার সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে।
টিটি/ইএ
Advertisement