দেশজুড়ে

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার নিলক্ষায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) সকালে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আলাল মুন্সি ও নাজিম উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে।

Advertisement

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে নাজিম উদ্দিন ও আলাল মুন্সির সমর্থকরা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সঞ্জিত সাহা/এফএ/এএসএম