ধর্ম

দাঁত ব্রাশ করার সময় রক্ত বের হলে অজু ভেঙে যাবে?

প্র্রশ্ন: দাঁত ব্রাশ করার সময় বা মিসওয়াক করার সময় মাড়ি থেকে রক্ত বের হলে অজু ভেঙে যাবে?

Advertisement

উত্তর: দাঁত ব্রাশ বা মিসওয়াক করার সময় দাঁতের গোড়া বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুতে রক্তের পরিমাণ থুথুর সমান বা থুথুর চেয়ে বেশি, তাহলে অজু ভেঙে যাবে। রক্তের পরিমাণ থুথুর চেয়ে কম হলে অজু ভাঙবে না।

অজু ভঙ্গের কারণসমূহের মধ্যে একটি হলো, শরীরের যে কোনো জায়গা থেকে প্রবাহিত রক্ত বের হওয়া। কোনো কারণে দাঁতের গোড়া বা মাড়িসহ শরীরের যে কোনো জায়গা থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে অথবা গড়িয়ে পড়বে এই পরিমাণ তরল রক্ত বের হয়, তাহলে অজু ভেঙে যায়।

আরও পড়ুন অজু অবস্থায় ঘুমানোর ফজিলত অজু ভঙ্গের ১০ কারণ

অজু ভঙ্গের প্রধান কারণগুলো এই:

Advertisement

১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, বাতাস, কৃমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়। ২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়। ৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যায়। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়। ৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়। ৫. যৌনাঙ্গ থেকে কামরস (যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে সাধারণত যা নির্গত হয়) বের হলে অজু ভেঙে যায়। ৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাজার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েজ-নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাজা বলা হয়।) ৭. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পুঁজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়। ৮. নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়। ৯. পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হতে পারে এমনভাবে ঘুমালে, কিছুক্ষণ বেহুশ থাকলে বা উন্মাদ থাকলে অজু ভেঙে যায়। ১০. নামাজের মধ্যে অট্টহাসি হাসলে অজু ভেঙে যায়। আরও পড়ুন যে আমলগুলোর জন্য অজু ফরজ ও ওয়াজিব

ওএফএফ