দেশজুড়ে

‘সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপগঞ্জ’: এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সরকার গঠনের পর অন্য যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ উপজেলা সর্বাধিক উন্নয়ন বরাদ্দ পেয়েছে বলে দাবি করেছেন।

Advertisement

বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত চার মাসে ৪০০ কোটি টাকারও বেশি বরাদ্দ পাওয়া গেছে। শিক্ষা, যোগাযোগ, সবুজায়ন এবং প্রবহমান দুটি নদীর নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।

মোস্তাফিজুর রহমান দিপু বলেন, রূপগঞ্জকে এমনভাবে সাজানো হবে, এর সৌন্দর্য ও উন্নয়ন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয়। ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম । সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, মারজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

Advertisement

নাজমুল হুদা/এএইচ/জেআইএম