বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস ৭ জুলাই শুরু হবে।
Advertisement
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, একাডেমিক নিয়মকানুন ও ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সব ধরনের ক্লাস ও চলমান পরীক্ষাসমূহ (যদি থাকে) স্থগিত থাকবে। পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদের নিয়মিত ক্লাস শুরু হবে।
একই দিনে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের তত্ত্বাবধানে অনুষদভিত্তিক এবং হলের প্রভোস্টদের ব্যবস্থাপনায় হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। তবে অনুষ্ঠানের সময় ও স্থান স্ব স্ব অনুষদ ও হল কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
Advertisement
নবীন শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, আগামী ৫ জুলাই (রোববার) সকাল ৯টা থেকে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন। এছাড়া মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য লটারির মাধ্যমে হল বরাদ্দ দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এএইচ/জেআইএম