দেশজুড়ে

সকালে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির এমপি এমরান

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বকুনি খেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সিলেট থেকে ঢাকায় গিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Advertisement

বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে অংশ নিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাকে স্বাগত জানাতে সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এমপিদের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই?’

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর উপস্থিত এমপিদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। পরে বিকেলে সিলেট থেকে ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Advertisement

দলীয় সূত্র জানায়, সকালে ঢাকা থেকে বিমানে করে সিলেট এসে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কার্ড বিতরণ করেন। একইসঙ্গে একটি জাম ও একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

পরে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি একটি আম ও একটি নিমগাছের চারা রোপণ করেন।

আহমেদ জামিল/এসআর/জেআইএম

Advertisement