বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে না হতেই নাটক। নবম মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেইন পেনাল্টিতে গোল মিস করেন। কিন্তু দ্বিতীয়বার আবার পেনাল্টি নেওয়ার সুযোগ পান তিনি। কেন?
Advertisement
ইংল্যান্ড অধিনায়ক কেনের থেমে-থেমে নেওয়া প্রথম পেনাল্টি খুব একটা ভালো হয়নি। তিনি ধীরগতির রান-আপ নিয়ে শট নেন, আর লিভাকোভিচ বাম দিকে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন।
এরপরই নাটকীয় মোড়! ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জসকো জিভারডিওল পেনাল্টি নেওয়ার আগেই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন। তাই নিয়ম অনুযায়ী পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত হয়।
এবার আর ভুল করেননি হ্যারি কেইন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি শট নিয়ে বলটি গোলের ডান পাশে জোরালোভাবে পাঠিয়ে দেন। এবার লিভাকোভিচ ভুল দিকে ঝাঁপ দেন, ফলে বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না। ১২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
Advertisement
এমএমআর