জাতীয়

যাত্রাবাড়ীতে ৮ তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে পড়ে মো. ফাহিম (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ফরিদ মিয়া জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ওই ভবনে কাজ করছিলেন ফাহিম। হঠাৎ অসবধানতাবসত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন বনশ্রীতে নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

মো. ফরিদ মিয়া আরও জানান, নিহত ফাহিমের বাড়ি শরীয়তপুর জেলায়। বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়ার ক্লাব গলি এলাকায় থাকতেন তিনি।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে