চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে ‘বাজেট ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন।
এ সময় তিনি বলেন, প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বাজেট ফেস্ট’-এর মাধ্যমে শিক্ষার্থীরা বাজেটের বরাদ্দ, অগ্রাধিকার ও সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করতে পারবে।’
Advertisement
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ্ জহুর বলেন, ‘বাজেট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।’
ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ হাসমত আলী, মার্কেটিং বিভাগের সভাপতি ও ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আলমগীর এবং গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।
মোস্তাফিজুর রহমান/এএইচ/জেআইএম
Advertisement